কটি গৃহস্ত বাড়ি থেকে উদ্ধার অসুস্থ পেঁচা
দি নিউজ লায়ন; একটি গৃহস্ত বাড়ি থেকে উদ্ধার হলো অসুস্থ পেঁচা। শনিবার :শান্তিপুর গোবিন্দপুর কালী বাড়ী সংলগ্ন এলাকার একটি গৃহস্থবাড়ির গাছ থেকে ওই পেঁচাটি মাটিতে পড়ে যায়, বাড়ির লোকজন এসে দেখে পেঁচাটি গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। সে মত পেঁচাটি কে সুস্থ করার জন্য চেষ্টা করে গৃহস্থ বাড়ির লোকজন, পাশাপাশি খবর দেয়া হয় বনদপ্তর কে।
আজা একিভাবে বনদপ্তর এর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা এবং অসুস্থতা পেঁচাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ বিষয়ে অনুপম সাহা জানান, পেঁচাটি গাছ থেকে পড়ে গিয়ে জখম হয়ে যায় শরীরের কোন একটা অংশের চোট লাগে তাই উড়ে যেতে সক্ষম হয়নি। এখন পেঁচাটিকে উদ্ধার করা হলো বনদপ্তর হাতে তুলে দেয়া হবে।

Post a Comment